ইরাকে ফের আত্মঘাতী হামলা, নিহত ৪৮
ইরাকে ফের জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ৪৮ জন। সোমবার পূর্ব ইরাকের দিয়ালা প্রদেশে একটি অন্তেষ্ট্যিক্রিয়ায় এবং বাগদাদের পশ্চিমে একটি নিরাপত্তাচৌকিতে এ হামলার ঘটনা ঘটে।
রাজধানী বাগদাদের ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে মুকদাদিয়ায় এলাকায় আত্মঘাতী হামলায় শিয়া মিলিশিয়া গ্রুপ আমব্রেলার স্থানীয় নেতা হাশিদ শাবিসহ ৬ কমান্ডার নিহত হয়েছে। এক আত্মীয়ের অন্তেষ্ট্যিক্রিয়ায় যোগ দিতে সেখানে গিয়েছিলেন হাশিদ। হামলায় নিহত হয়েছে ৪০ জন। আহত হয়েছে আরো ৫৮ জন। উত্তর ও পশ্চিম ইরাকের বিশাল এলাকা দখলকারী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
এদিকে একই দিন পশ্চিম বাগদাদের আবু গারাইব এলাকায় পুলিশের একটি নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৮ জন। এর আগে রোববার একই এলাকায় হামলায় নিহত হয়েছিল ২৪ জন।
প্রসঙ্গত, রোববার রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো শতাধিক লোক। পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত সদর শহরের জনসমাগমপূর্ণ একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে ।

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 