News Bangla 24 BD | পাকিস্থানেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় ...আ ক ম মোজাম্মেল হক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

পাকিস্থানেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় …আ ক ম মোজাম্মেল হক


গাজীপুর প্রতিনিধি
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বাংলা ভাষার জন্য আমার দেশের সোনার ছেলেরা প্রাণ দিয়েছে। পাকিস্থানের শাসকরা বিরোধিতা করেছে। আর এখন সেই পাকিস্থানেও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মঙ্গলবার দুপুরে প্রয়াত খালেদ খুররম এর বাসার সামনে ১১ দিন ব্যাপি একুশে বই মেলার সমাপণি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বঙ্গতাজ স্মৃতি পাঠাগারের আহবায়ক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এম পি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, প্রবীণ শিক্ষক আব্দুল কবির, আ: হালিম খোকন, যুবলীগ কেন্দ্রীয় নেতা আলমগীর হোসেন আকন্দ, আ’লীগ নেতা মিজানুর রহমান প্রধান, অধ্যক্ষ মো.ছানাউল্লাহ, শিক্ষক নেতা আইন উদ্দিন, যুবলীগ নেতা মিজানুর রহমান মিলন, নারী নেত্রী রওশন আরা, অ্যাড. রীনা পারভীন প্রমূখ।

অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলার শতভাগ পাশ ও ভালো ফলাফলে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোড়, বেলাশী ফাজিল মাদরাসা, গাজীপুর ক্যাডেট একাডেমি, বীর উজলী কিন্ডারগার্টেন, ঘাগটিয়ার চালা সরাকারি প্রাথমিক বিদ্যালয়, তরগাঁও ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিমন্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ১৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
বিকালে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গতাজ আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সিমিন হোসেন রিমি এম পি বাবার স্মৃৃতিচারণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ