News Bangla 24 BD | ফাইনালে ভারত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

টানা তিন জয়ে এশিয়া কাপের ত্রয়োদশ আসরের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে পরাজিত করেছে মহেন্দ্র সিং ধোনির দল। শ্রীলঙ্কার এটি দ্বিতীয় হার। টানা দুই ম্যাচ হারলেও টুর্নামেন্টে কাগজে-কলমের সমীকরণে টিকে থাকছে শ্রীলঙ্কা। তবে বুধবার বাংলাদেশ জিতে গেলে বাদ পড়ে যাবে শ্রীলঙ্কাও পাকিস্তান।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৮ রান করে শ্রীলঙ্কা। জবাবে বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে ১৯.২ ওভারে ৫ উইকেটে ১৪২ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। কোহলি ম্যাচ সেরা হন।

১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে কেঁপে উঠেছিল ভারতও। ১৬ রানেই ২ উইকেট হারিয়ে বসে দলটি। শেখর ধাওয়ান (১), রোহিত শর্মাকে (১৫) ফেরান কুলাসেকেরা। তৃতীয় উইকেটে কোহলি-রায়না ৫৪ রানের জুটি গড়েন। যা জয়ের পথে এগিয়ে দেয় ভারতকে। ডাসুন শানাকার বলে রায়না কুলাসেকেরার হাতে ক্যাচ দিলে ভাঙে সেই জুটি। রায়না ২৫ রান করেন। রায়না ফিরলেও এক প্রান্ত আগলে ব্যাটিং করে যান কোহলি। ৪র্থ উইকেটে যুবরাজের সঙ্গেও ৫১ রানের গড়েন কোহলি।

১৮ বলে ৩৫ রানের ক্যামিও উপহার দিয়ে থিসেরা পেরেরার শিকার হন যুবরাজ। শেষ ১২ বলে ১৪ রান দরকার ছিল ভারতের। মিলিন্দা শ্রীবর্ধনের করা ১৯তম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকান ধোনি। পঞ্চম বলে চার মেরে ১৩তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। শেষ ওভারের দ্বিতীয় বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন ভারতীয় সহঅধিনায়ক। ৪৭ বলে ৭টি চারে অপরাজিত ৫৬ রান করেন কোহলি। ধোনি ৭ রানের অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার কুলাসেকেরা ২টি উইকেট পান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা ভালো ছিল না। ভারতীয় পেসারদের তোপে ৩১ রানেই প্যাভিলিয়নে ফিরেন দলের তিন টপঅর্ডার ব্যাটসম্যান। অধিনায়ক ম্যাথুস-কাপুগেদেরা ৪র্থ উইকেটে প্রতিরোধ গড়েছিলেন। ২৬ রানেই ভেঙে যায় তাদের জুটি। ম্যাথুস ১৮ রান করে পান্ডিয়ার বলে বোল্ড হন। ৫ম উইকেটে কাপুগেদেরা ও মিলিন্দা শ্রীবর্ধনের ব্যাটে একশো পার হয় শ্রীলঙ্কার ইনিংস। তারা ৪৩ রানের জুটি গড়েন। ২২ রান করা মিলিন্দা শ্রীবর্ধনে অশ্বিনের শিকার হন ১৭তম ওভারে।

দলীয় ১০৫ রানে কাপুগেদেরাও বুমরার বলে পান্ডিয়ার হাতে ক্যাচ দেন। তিনি ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন। শেষদিকে থিসেরা পেরেরার ৬ বলে ১৭ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় শ্রীলঙ্কা। অশ্বিনের বলে স্ট্যাম্পড হন তিনি। যদিও পরে রিপ্লেতে দেখা গেছে ওই ওয়াইড বলটাতে আউট হননি থিসেরা পেরেরা। কুলাসেকেরা ১৩ রান করেন। ভারতের পক্ষে অশ্বিন, পান্ডিয়া, বুমরাহ ২টি করে উইকেট নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ