News Bangla 24 BD | যাঁরা আরেকটি এক-এগারোর স্বপ্ন দেখছেন বাংলার মাটিতে তা কখনো বাস্তবায়ন হবে না-ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

যাঁরা আরেকটি এক-এগারোর স্বপ্ন দেখছেন বাংলার মাটিতে তা কখনো বাস্তবায়ন হবে না–ওবায়দুল কাদের


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা আরেকটি এক-এগারোর স্বপ্ন দেখছেন, সেই রঙিন খোয়াব সফল হবে না। জাতীয় নির্বাচন বর্জন করে, আন্দোলনে ব্যর্থ হয়ে, যাঁরা আরেকটি এক-এগারোর স্বপ্ন দেখছেন, তাঁদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। বাংলার মাটিতে তা কখনো বাস্তবায়ন হবে না।’

শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ৭ মার্চ আওয়ামী লীগের জনসভা সফল করতে ছাত্রলীগের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজকে পত্রিকায় দেখলাম, বিএনপি কাউন্সিলের জন্য অনুমতি পেয়েছে। কত বড় দেউলিয়া এ দল! কিসের অনুমতি। রাজনীতিতে সততা লাগে, সাহস লাগে, কমিটমেন্ট লাগে। বিএনপির সাহসও নেই, সততাও নেই। সাহস ও সততার সংকট আছে বলে খালেদা জিয়া পিছিয়ে আছেন। সততায় এগিয়ে আছেন বলেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, কাউন্সিলের ভেন্যু আসলে বিএনপি নিজেরাই ঠিক করতে পারেনি। সরকার যদি বাধা দিত, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিলের অনুমতি পেত কেমন করে? বাধা আসলে সরকার না, বাধা হচ্ছে বিএনপি। তাদের মধ্যে এখন নানা মত, নানা পথ। তাই তারা মনস্থির করতে পারেনি, কোথায় কাউন্সিল করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ