News Bangla 24 BD | কথায় কথায় কেন রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়-মির্জা ফখরুল - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কথায় কথায় কেন রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়–মির্জা ফখরুল


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সমালোচনা করে বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাস করলে ভয় কেন? কথায় কথায় কেন রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়?’

আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত এক আলোচনাসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবরণ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম এই আলোচনাসভার আয়োজন করে।

সভায় ফখরুল বলেন, জাতীয়তাবাদী রাজনীতিকে স্তব্ধ করতেই ১ / ১১ সৃষ্টি হয়েছিল। এ জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল।

তিনি আরো বলেন, তারেক রহমান শুধু ব্যক্তি নন, তিনি প্রতীক। তাই তাঁকে রাজনীতি থেকে দূরে সরাতেই গ্রেপ্তার করে নির্যাতন চালানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ