হন্ডুরাসে বন্দুকধারীদের গুলিতে নিহত ১০
হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপাতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে প্রাথমিকভাবে এ হামলার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।
রোববার দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
খবরে বলা হয়, শনিবার তেগুসিগালপার একটি বিলিয়ার্ড খেলার হলরুমে পুলিশের পোশাক পরিহিত পাঁচজন ব্যক্তি ওই সন্ত্রাসী হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই আটজন নিহত হন। বাকি দুইজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হামলার সময় বন্দুকধারীরা একে-৪৭ রাইফেল ব্যবহার করেছে বলে সংবাদ মাধ্যমগুলোর খবরে জানানো হয়।
স্থানীয় বিরোধ ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সেখানে প্রায়ই হামলার ঘটনা ঘটে। এই হামলা তার অংশ বলে ধারণা করা হচ্ছে।

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 