News Bangla 24 BD | সাব্বির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ২০ নম্বরে - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সাব্বির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ২০ নম্বরে


এশিয়া কাপ সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের তরুণ উদীয়মান ব্যাটসম্যান সাব্বির রহমান। ফল হিসেবে পেয়েছেন সিরিজ সেরা পুরস্কার। আর এর সাথে পুরস্কার হিসেবে আরো পেয়েছেন টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নিজের অবস্থান কমিয়ে নিয়ে আসা।

এক ধাপ কিংবা দুই ধাপ নয়, ৪৪ ধাপ ওপরে উঠে এসেছেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমান।

এই টুর্নামেন্টের আগে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সাব্বিরের অবস্থান ছিল ৬৪তম। আর এখন সে ৪৪ ধাপ এগিয়ে ৫৭৪ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে আছেন।

সোমবার আইসিসি ব্যাটসম্যানদের এই র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এটাই প্রথম কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ অবস্থান।

এদিকে এই র‌্যাঙ্কিংয়ে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অবস্থান ২৫তম স্থানে।

এশিয়া কাপের মূল পর্বে সবচেয়ে বেশি রান করে টুর্নামেন্ট সেরা হয়েছেন সাব্বির রহমান। পাঁচটি ম্যাচে তার সংগ্রহ মোট ১৭৬ রান। আর শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ৫৪ বলে ৮০ রানের একটি চমৎকার ইনিংস খেলেছেন। এরই ফলস্বরূপ তিনি পেয়েছেন সিরিজ সেরার পুরস্কারটি।

উল্লেখ্য, আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ৮৫৮ পয়েন্ট নিয়ে। আর ৮৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস ৭৯৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ