News Bangla 24 BD | টি-২০ বিশ্বকাপ: টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

টি-২০ বিশ্বকাপ: টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ


টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি ধর্মশালায় বাংলাদেশ আজ তাদের টি-২০ বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে। ধর্মশালার প্রতিকূল আবহাওয়াও মাশরাফিদের প্রতিপক্ষ। দিনে গরম। সন্ধ্যা নামলেই শীত। আবার বৃষ্টিও হচ্ছে থেমে থেমে।

প্রথমপর্বে বাংলাদেশ নিজেদের পরের দুটি ম্যাচ খেলবে ১১ ও ১৩ মার্চ যথাক্রমে আয়ারল্যান্ড এবং ওমানের বিপক্ষে। পেসার মুস্তাফিজুর রহমানের আজকের ম্যাচে খেলছেন না।

টেস্ট মর্যদা পাওয়া দেশের মধ্যে বাংলাদেশ ও জিম্বাবুয়ে টি ২০ বিশ্বকাপের প্রথমপর্বে খেলছে। আইসিসির নিয়ম অনুযায়ী, টি ২০ র‍্যাঙ্কিংয়ের সেরা আট দল বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের দশম স্থানে। তাই প্রথমপর্ব পেরিয়ে আসতে হবে তাদের। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। মূলপর্বে যেতে হলে গ্রুপের শীর্ষ দল হতে হবে বাংলাদেশকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ