News Bangla 24 BD | খুব সহজেই তৈরি করুন ফ্রুট কাস্টার্ড - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মায়েদেরকে বলছি আপনার বাচ্চা ঘরের খাবার খাচ্ছে না? আইসক্রিম বেশি পছন্দ করে তাহলে আপনি দুধ, ডিম এবং ফল এর মিশ্রণে তৈরি করে ফেলতে পারেন পুষ্টিকর ও সুস্বাদু কাস্টার্ড। বাসায় মেহমান আসলে কাস্টার্ড তৈরি করা থাকলে ঝটপট নাশতায় পরিবেশন করতে পারেন। কারণ এটি ফ্রিজে বেশ কিছু দিন রেখে খাওয়া যায়। আজ বিডি লাইভ পাঠকদের জন্য দেয়া হল মজাদার কাস্টার্ড তৈরির রেসিপি।

# ফ্রুট কাস্টার্ড এর জন্য যা লাগবে

১. দুধ ১ লিটার

২. ডিমের কুসুম ২ টা

৩. কাস্টার্ড পাউডার ৩ টেবিল চামচ

৪. চিনি ১/২ কাপ বা স্বাদ মত

৫. কিসমিস ২ টেবিল চামচ

৬. কাঠ বাদাম ২ টেবিল চামচ

৭. ফল ( কলা, আম, আপেল, আঙুর, লাল বা সবুজ চেরি ফল, ডালিম/আনার , স্ট্রবেরি) cube করে কাটা প্রায় ২ কাপ (পানি জাতীয় ফল না দিলেই ভালো) যেমন তরমুজ।

প্রস্তুত প্রণালী :

প্রথমে ডিমের কুসুম ২ টা একটি বাটিতে নিয়ে ভালো করে ফেটে নিন এখন কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশান এবং নরম মিশ্রণ তৈরি করুন। একটি পাত্রে দুধ নিন অল্প আচেঁ জাল দিন। দুধ একটু ঘন হয়ে এলে চিনি দিয়ে নাড়তে থাকুন। ডিম এবং কাস্টার্ড এর মিশ্রনটি দুধের সাথে ঢেলে দিন এবং নাড়তে থাকুন অল্প আচেঁ রান্না করুন।

মনে রাখবেন মিশ্রনটি একদম অল্প আচেঁ রান্না করতে হবে এবং বিরতিহীন ভাবে নাড়তে হবে তা না হলে কাস্টার্ড জমে যাবে। কাস্টার্ড হালকা ফুটে উঠলে নামিয়ে ফেলুন। এরপর ঠান্ডা হলে ফ্রিজে রাখুন। খবার সময় আপনার পছন্দ মত ফল দিন এবং পরিবেশন করুন।

যদি চান আপনি ডিম ছাড়াও এই কাস্টার্ড বানাতে পারেন, এমন কি যেকোনো একটি অথবা দুটি ফল দিয়েও কাস্টার্ড বানাতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ