দুটি টুর্নামেন্টেই খেলতে পারবেন না, সেটি আগেই বোঝা যাচ্ছিল। কোপা আমেরিকা ও ২০১৬ অলিম্পিক—দুটির মধ্যে যেকোনো একটি টুর্নামেন্টে ব্রাজিল দলের হয়ে খেলতে পারবেন নেইমার। তবে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা চাইছেন, কোপায় নয়, বরং রিও অলিম্পিকেই খেলুন বার্সেলোনা ফরোয়ার্ড।
টানা খেলার ধকলের কথা মাথায় রেখে নেইমারকে যেকোনো একটি টুর্নামেন্টে খেলার অনুমতি দিয়েছে বার্সা। তবে সেটি কোন টুর্নামেন্ট হবে, এ নিয়ে বেধেছে ঝামেলা।
গত মঙ্গলবার মাদ্রিদে এস্পোর্তে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে দুঙ্গা বলেছেন নেইমারকে তিনি অলিম্পিকে চান। কারণটা সহজেই বোঝা যায়। এখনো যে অলিম্পিকে সোনা জেতা হয়নি ব্রাজিলের। পাঁচবার বিশ্বকাপজয়ী দলটির ট্রফি ক্যাবিনেটে একমাত্র এই পদকটিই নেই। এজন্য নেইমারকে খুব জরুরি আর নেইমারকে তিনি অলিম্পিকে চান।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 