কিউবা গেলেও ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে দেখা করবে না ওবামা
ঐতিহাসিক এক সফরে কিউবা যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে রাষ্ট্রীয় নানা কর্মসূচীতে অংশ নিলেও দেশটির কিংবদন্তী নেতা ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে বৈঠক করবেন না ওবামা। হোয়াইট হাউজের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্টের এক নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে সাক্ষাৎ শেষে ওবামা দেশটির ভিন্নমতাবলম্বী রাজনীতিকদের সঙ্গে বৈঠক করবেন।
এ মাসের শেষের দিকে দেশটিতে সফরে যাবেন ওবামা। ১৯২৮ সালের পর এই প্রথম দায়িত্বে থাকা অবস্থায় একজন মার্কিন প্রেসিডেন্ট কিউবা সফরে যাচ্ছেন।
স্নায়ু যুদ্ধের সময়ে সৃষ্ঠ বৈরিতা কাটিয়ে, মাত্র গত জুলাইয়ে দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়। বলা হচ্ছে, এটি প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রীর বৃহত্তর লাতিন অ্যামেরিকা সফরেরই একটি অংশ।

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 