নিয়মিত ঘুমালে বুদ্ধি বাড়ে। আগে শুনেছেন কি এমন কথা? নতুন এক গবেষণা জানাচ্ছে, শুধু ক্লান্তি কাটাতে নয়, বুদ্ধি বাড়ানোর জন্যও অত্যন্ত জরুরি ঘুম। ব্রিটেনের সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির গবেষকরা জানাচ্ছেন, যাঁরা নিয়মিত ঘুমোন তাঁরা পড়াশোনায় অন্যদের তুলনায় ভাল ফল করেন। এমনকী, কাজের ক্ষেত্রেও তাঁরা অনেক বেশি কর্মঠ হন।
এই গবেষণার জন্য তাঁরা স্পেশাল ফেস-প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে ১৯০ জনের উপর সমীক্ষা চালিয়েছিলেন। তাঁদের সম্পূর্ণ অভিব্যক্তিহীন মুখের ছবি তোলা হয়। এর পর সেই ছবি দেখিয়ে অন্তত ২০০ জনকে তাঁদের বুদ্ধিমত্তা অনুমান করতে দেওয়া হয়। দেখা গিয়েছে ঢুলুঢুলু চোখের মানুষদের থেকে উজ্জ্বল চোখের মানুষদের বেশি আকর্ষণ ক্ষমতা অনেক বেশি।
গবেষক সিন তালামাস জানান, বুদ্ধিমান মানুষদেরই আকর্ষক মনে করা হয়। দেখা গিয়েছে, বুদ্ধিমান মানুষরা সম্পূর্ণ চোখ খুলে অনেক বেশি স্পষ্ট ভাবে সামনের দিকে তাকাতে পারেন। যা নির্ভর করে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ ঘুমের উপর। যা আমাদের শুধু বুদ্ধিমানই করে তোলে না, অন্যদের কাছে আমাদের আকর্ষণও বাড়িয়ে তোলে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 