সমূদ্র মহড়ার সময় উত্তর কোরিয়ার একটি সাবমেরিন (ডুবোজাহাজ) নিয়ন্ত্রণ কক্ষ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে।
গত সপ্তাহের প্রথম দিকে উত্তর কোরিয়ার পূর্ব ঊপকূলে সাবমেরিনটি মহড়ায় অংশ নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সেটির ওপর নজর রাখছিল।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নৌবাহিনী কয়েকদিন ধরে সাবমেরিনটির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এ সময় পুরো বিষয়ের ওপর গোপনে নজর রাখছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা স্যাটেলাইট, বিমান ও জাহাজ।
নিখোঁজ ডুবোজাহাজটি সাগরের ভিতরে ভেসে আছে না ডুবে গেছে সে বিষয়ে এখনও নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র। মহড়ার সময় সেটির কোনো সমস্যা হয় বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা।
জানুয়ারিতে উত্তর কোরিয়ার চতুর্থবারের মতো পরমাণু পরীক্ষা এবং যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা রয়েছে।
বৃহস্পতিবার উত্তর কোরিয়া সমুদ্রে স্বল্প-পাল্লার দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। তারা বলছে, ভোরে উত্তরের পূর্ব উপকূলবর্তী শহর ওনসান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি প্রায় ৫০০ কিলোমিটার উড়ে গিয়ে সাগরে বিস্ফোরিত হয়।
ওই দিনই উত্তর কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যের সব চুক্তিও ‘অকার্যকর’ ঘোষণা করে দক্ষিণ কোরিয়া।

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 