News Bangla 24 BD | গেটাফের জালে বার্সার ছয়, বার্সার ছয়ে নেইমারের দুই - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গেটাফের জালে বার্সার ছয়, বার্সার ছয়ে নেইমারের দুই


জয় যেন খুব স্বাভাবিক ঘটনা এখন! গেটাফেকে আধ ডজন গোলে ভাসিয়ে লা লিগায় টানা ১২ ম্যাচে জয় পেল বার্সা।

ম্যাচের শুরুতেই গেটাফে পেল কিছুটা স্বস্তির খবর। আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছিল লুইস সুয়ারেজকে। সেই স্বস্তি উবে গেল ম্যাচের ৮ মিনিটেই। হুয়ান রদ্রিগেজ নিজেদের জালেই বল জড়িয়ে দিলেন। ১১ মিনিটে আরেকটি ধাক্কা।

বার্সেলোনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজালেন রেফারি। কিন্তু চলতি মৌসুমে বার্সার পেনাল্টি-দুর্ভাগ্য পিছু ছাড়ল না এই ম্যাচেও। আবারও পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি!
তবে দিনটি নিজেদের করে নেওয়ার সুযোগ কাজে লাগাতে পারল না গেটাফে। গতকাল গেটাফের বিপক্ষে লা লিগায় নিজেদের টানা দ্বাদশ জয়ন্যু ক্যাম্পে গেটাফেকে ৬-০ গোলে হারিয়েছে কাতালানরা। এ নিয়ে টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকল বার্সেলোনা।জোড়া গোল পেয়েছেন নেইমার, একটি করে গোল মেসি, মুনির ও আরদা তুরানের।

এই জয়ে লিগ শিরোপা জেতার পথে আরেকটু এগিয়ে গেল বার্সা। ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট তাদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ