News Bangla 24 BD | ওমানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামছে আজ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

ওমানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামছে আজ


টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আজ রোববার মুখোমুখি হবে বাংলাদেশ ও ওমান। দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ। তবে ক্রিকেটে প্রতিপক্ষ হিসেবে দল দুটি একে অপরের কাছে একেবারে অচেনা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য দেশটির বিপক্ষে এর আগে কখনোই কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ।

তবে এই অচেনা ওমানকেও খাটো করে দেখতে নারাজ বাংলাদেশ। তাই এই দলের বিপক্ষে কিছুটা সতর্ক মাশরাফিরা। ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় আজ রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

আজকের ম্যাচটি দুই দলের জন্যই অনেকটা অঘোষিত ফাইনাল। কারণ যে দল জিতবে, সে দলই সুপার টেনে উঠে যাবে।

শক্তি-সামর্থ্যের বিচারে এই ম্যাচে পরিষ্কারভাবে ফেভারিট বাংলাদেশ। তারপরও প্রতিপক্ষকে খাটো করে দেখতে রাজি নন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিথ স্ট্রিক।

গতকাল শনিবার ধর্মশালায় এক সংবাদ সম্মেলনে হিথ স্ট্রিক বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, এই ওমানই আয়ারল্যান্ডের মতো দলকে হারিয়ে অঘটন ঘটিয়েছে। তাই তাদের মোটেও খাটো করে দেখার অবকাশ নেই। তাই বড় দলগুলোর বিপক্ষে যে প্রস্তুতি নিয়ে মাঠে নামতাম আমরা, এই দলটিকেও ততটাই গুরুত্ব দিচ্ছি আমরা।’

ওমানকে গুরুত্ব দেওয়ার কারণ ব্যাখ্যা দিয়ে হিথ স্ট্রিক বলেন, ‘আসলে ওমানের বিপক্ষে আমাদের এর আগে কখনোই খেলার সুযোগ হয়নি। তাদের সম্পর্কে আমাদের কাছে খুব বেশি তথ্যও নেই। তাই অচেনা প্রতিপক্ষকে নিয়ে একটু সতর্ক থাকতেই হচ্ছে আমাদের।’

বাছাইপর্বের ‘এ’ গ্রুপ থেকে সুপার টেনে ওঠার জন্য এই ওমানই এখন বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী। দুই দলেরই সমান তিন পয়েন্ট করে রয়েছে। তবে নিট রানরেটে এগিয়ে আছে বাংলাদেশ।

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ রানে জিতলেও নির্ধারিত ২০ ওভারে তুলেছে ১৫৩ রান। আর দ্বিতীয় ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে ঠিক, কিন্তু রান তোলার হার বেশ ভালো ছিল, কার্টেল ওভারের সেই ম্যাচে ৮ ওভারেই মাশরাফিরা তুলেছেন ৯৪ রান।

তাই বাংলাদেশের এখন নিট রানরেট আছে +০.৪০০। আর ওমানের নিট রানরেট +০.২৮৩। স্বাভাবিক কারণে মাশরাফিরা কিছুটা এগিয়ে আছে। তাই বৃষ্টির বাধায় যদি শেষ পর্যন্ত ম্যাচটি নাও হয়, বাংলাদেশেরই পরবর্তী পর্বে ওঠার সম্ভাবনা বেশি।

এ বিভাগের অন্যান্য সংবাদ