বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচ: আজ কে জিতবে?
ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের আসল লড়াই শুরু হচ্ছে আজ বিকেলে কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে।ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদার বলছেন, ইদানীংকালে বাংলাদেশ অত্যন্ত উন্নতমানের ক্রিকেট খেলছে।কলকাতার শুকনো ব্যাটিং উইকেট বাংলাদেশের জন্য ভালোই হবে বলে মনে করেন মি: মজুমদার।তিনি বলেন, “ এই উইকেটে সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং সাব্বির রহমানদের ভালো না খেলাটাই অস্বাভাবিক।”তিনি মনে করেন মোহাম্মদ আমির এবং মোহাম্মদ ইরফানকে ভালোভাবে মোকাবেলা করলে পাকিস্তানকে হারাতে সক্ষম হবে বাংলাদেশ।
সপ্তাহ কয়েক আগে মিরপুরের মাঠে পাকিস্তানকে হারানোর স্মৃতি বাংলাদেশের জন্য এখনো তরতাজা।বিশ্লেষক বরিয়া মজুমদার বলছেন, কাগজে-কলমে কোন দল এগিয়ে থাকবে সেটি বলা মুশকিল।পাকিস্তান দলের ঐতিহ্য এবং গভীরতা আছে বলে তিনি মনে করেন। অন্যদিকে ইদানীংকালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ মনস্তাত্বিকভাবে এগিয়ে আছে।
মি: মজুমদার বলছেন ইডেন গার্ডেন্সের উইকেট পেস বোলারদের জন্য সহায়ক হবেনা। এখানে সাকিব আল হাসানের মতো স্লো বোলাররা সুবিধা পাবে বলে মনে করেছন মি: মজুমদার।তিনি বলেন, “ আমি বলবো ম্যাচ ৫০-৫০। বাংলাদেশ কোন অংশে পিছিয়ে নেই। ”ধারণা করা হচ্ছে, ইনজুরি আক্রান্ত তারকা বোলার মোস্তাফিজুর রহমান আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্যে দিয়ে মাঠে ফিরবেন।
যদিও গতকাল ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক মাশরাফি নিজেদেরকে ফেবারিট বলতে অস্বীকৃতি জানিয়েছেন, কিন্তু পরিসংখ্যানে দেখা যাচ্ছে সর্বশেষ দুটি টি-২০তে পাকিস্তান বাংলাদেশের কাছে হেরেছে।আর সবশেষে ৫টি মুখোমুখি লড়াইয়ের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ।বিবিসি বাংলা।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 