News Bangla 24 BD | টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ দল। ২৫ বছর পর কলকাতার ইডেন গার্ডেন খেলতে নামা বাংলাদেশের সামনে এবার পাকিস্তান। এর আগে এশিয়া কাপের টি-টোয়েন্টি ম্যাচেও দুই দল মুখোমুখি হয়েছিল কিন্তু সেবার শেষ হাসি হেসেছিল বাংলাদেশ।

দাপটের সাথে বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ করা বাংলাদেশ এবার পাকিস্তানের বধের মিশনে নেমেছে। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে আজকের ম্যাচেও দলে নেই কাটার মুস্তাফিজ। ওমানের বিপক্ষে একাদশ থেকে আবু হায়দার রনিকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে আরাফাত সানিকে। চেন্নাইতে নিজের বোলিং একশন পরীক্ষা দিয়ে এসে ভালো করার ব্যাপারেও আশাবাদী সানি। তাছাড়া দলে রয়েছেন সদ্যই বোলিং একশন পরীক্ষা দেয়া আরেক বাংলাদেশি বোলার তাসকিন আহমেদও। ম্যাচের আগের দিন শহিদ আফ্রিদির শারীরিক অসুস্থতা থাকলেও আজকে ঠিকই খেলছেন পাকিস্তানি এই অলরাউন্ডার।

বাংলাদেশ দল

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিথুন, আল আমিন হোসেন, আরাফাত সানি এবং তাসকিন আহমেদ।

পাকিস্তান দল

আহমেদ শেহজাদ, শারজিল খান, শোয়েব মালিক, উমর আকমল, সরফরাজ আহমেদ, শহিদ আফ্রিদি, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির এবং মোহাম্মদ ইরফান।

এ বিভাগের অন্যান্য সংবাদ