কলকাতা ছেড়ে বেঙ্গালুরুর পথে বাংলাদেশ দল
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কলকাতা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের গন্তব্য বেঙ্গালুরু।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলকাতা থেকে বেঙ্গালুরু যাচ্ছে বাংলাদেশ দল। কলকাতার আইটিসি সোনার বাংলা থেকে কড়া নিরাপত্তায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ দলকে। দুপুর পৌনে একটায় বেঙ্গালুরু পৌঁছানোর কথা রয়েছে মাশরাফি-মুশফিকদের।
আগামী ২১ মার্চ বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাশরাফির দল। একই মাঠে ২৩ মার্চ সুপার টেনে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বেঙ্গালুরুতে আজ অনুশীলন করবে না বাংলাদেশ দল।
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স করলেও সুপার টেনের প্রথম ম্যাচে পাকিস্তানের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে অবশ্যই সুপার টেনের পরবর্তী তিন ম্যাচের দুটিতে জিততে হবে। একই সঙ্গে নেট রানরেটও বাড়াতে হবে বাংলাদেশকে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 