News Bangla 24 BD | বাংলাদেশকে ভারতের হেয়, উত্তর দিল নিউজিল্যান্ড! (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বাংলাদেশকে ভারতের হেয়, উত্তর দিল নিউজিল্যান্ড! (ভিডিও)


প্রতি বিশ্বকাপে ভারত ঝাপিয়ে পড়ে নিজেদের সমালোচিত ‘মওকা’ ভিডিও নিয়ে। এবারও তার ব্যতিক্রম দেখা যায় নি। প্রতিপক্ষ দলদের ছোট করে মূলত তাদের এই মওকা মওকা ভিডিও তৈরি করা হয়।

এবার বিশ্বকাপে ভারতের সাথে গ্রুপে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান। এই চারদলের সাথে খেলে পয়েন্ট টেবিলে এগিয়ে থেকে সেমিফাইনালে যেতে হবে।

চূড়ান্ত পর্বের খেলা মূলত গতপরশু রাতে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচের মাধ্যমে শুরু হয়েছে। সেখানে নিউজিল্যান্ডের বোলারদের স্পিন যাদুতে ভারতীয় ব্যাটসম্যানরা ধরাশায়ী হয়েছে। নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন ৭৯ রানে সব উইকেট হারায় ভারত বাহিনী।

তবে পরশু সকাল থেকে ভারতের এই মওকা ভিডিও আবার সজাগ। ভিডিওতে দেখা যায়, চার দেশের পতাকার রঙ্গে চারজন দাড়িয়ে আছে। তাদের মাঝে বারবার বিভিন্ন উপায়ে টস হচ্ছে কে আগে ভারতের সাথে খেলতে যাবে। সেখানে ভারতের পক্ষের লোকটিকে অনেক সুস্বাস্থ্যকর দেখালেও বাকিদের ভারতের তুলনায় হেয় করা হয়। বিশেষ করে বাংলাদেশের পক্ষের লোকটিকে বেশি হেয় করা হয়। তবে নিউজিল্যান্ড ও ভারতের প্রতিযোগিতার পর কার কি অবস্থা হয় তা অ্যাডে দেখান হয়নি।

তবে বিশ্ববাসী খুব ভাল করে দেখেছেন, ভারতের অবস্থা নিউজিল্যান্ড কি করেছে। পরবর্তী অ্যাডে নিজেদের অবস্থা অবশ্যই এড়িয়ে যাবে ভারতীয় মওকা তা বলার কোন অপেক্ষা রাখে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ