টস হেরে বোলিংয়ে বাংলাদেশের মেয়েরা
ইংল্যান্ড সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। ২০০৯ এ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল তারা। ইতিহাস-ঐতিহ্যে অনেক এগিয়ে তারা। বাংলাদেশের মেয়েদের তো এখন আন্তর্জাতিক ক্রিকেটে কেবল হাটি হাটি পা পা। ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ইংলিশ নারী দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাহানারা আলম টসের পর বললেন, গেলো ম্যাচের ভুল ত্রুটি এই ম্যাচে শুধরে নেয়ার লক্ষ্যে খেলতে নামছেন তারা। ইংল্যান্ডের বিপক্ষে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছে তারা। সেটা ২০১৪ বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সিলেটের সেই ম্যাচে এক পেশে খেলা হয়েছিল। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৩৭ রান তুলেছিল ইংলিশরা। জবাবে মাত্র ৫৮ রানেই অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। হেরেছিল ৭৯ রানে। গত দুই বছরে বাংলাদেশের মেয়েরা কতোটা এগিয়েছে তাও দেখার বিষয় এই ম্যাচে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 