দ্বিতীয় ম্যাচেও জিতল নিউজিল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেও জিতল নিউজিল্যান্ড। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়া ৫ ওভারেই তুলে নিল ৪২ রান। কিন্তু ষষ্ঠ ওভারে কিউইদের ফাঁদ দেখল অজিরা। ওয়াটসনের বিদায় দিয়ে শুরু। এরপর নিয়মিত বিরতিতে মাঠে আসা-যাওয়া করতে লাগল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। সেই সঙ্গে কমতে থাকল রানের গতি। উইকেট পড়ার গতি না থামলেও রানের গতি থেমে যায়। ফলে ১৩৪ রানের বেশি সংগ্রহ করতে পারেনি অস্ট্রেলিয়া।ফলে নিউজিল্যান্ড আট রানে জয় পায়।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ছিল ভালোই নিউজিল্যান্ডের। গাপটিল ও উইলিয়ামসনের ব্যাটে বড় স্কোরের পথেই হাঁটছিল তারা। ৬ ওভারে বিনা উইকেটে ৫৮ রান করেছিল কিউই শিবির। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুব বড় সংগ্রহ দাড় করাতে পারেনি নিউজিল্যান্ড। ৮ উইকেটে তাদের সংগ্রহ ১৪২ রান।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল নিউজিল্যান্ডের। উদ্বোধনী জুটিতে গাপটিল ও উইলিয়ামসন যোগ করেন ৬১ রান। এরপরই ছন্দপতন। ২৭ বলে ৩৯ রান করা গাপটিলকে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ বানান ফকনার। এর কিছুক্ষণ পর বিদায় নেন অধিনায়ক কেন উইলিয়ামসনও। ২০ বলে ২৪ রান করে উইলিয়ামসন ম্যাক্সওয়েলের বলে ধরা পড়েন অ্যাগারের হাতে। দলীয় সংগ্রহ তখন ৬৬।
এরপর বড় কোন জুটিই গড়তে পারেনি শুরুতে ঝড়ের আভাস দেয়া নিউজিল্যান্ড। শেষের দিকে ২০ বলে ২৭ রান করে রান আউট হন ইলিয়ট। ২৬ বলে ২৩ রান করেন মুনরো। ১১ বলে ১১ রানে ফেরেন টেইলর। অ্যান্ডারসন (৩), রঞ্চি (৬), সান্টনার (১) সাজঘরে ফেরেন দ্রুতই।
অস্ট্রেলিয়ার হয়ে ফকনার ও ম্যাক্সওয়েল দুটি, ওয়াটসন ও মার্শ নেন একটি করে উইকেট।
প্রথম ম্যাচে ফেবারিট ভারতকে রীতিমতো পর্যদুস্ত করে ৪৭ রানের জয় পেয়েছিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের জন্য এটি দ্বিতীয় ম্যাচ। তবে অস্ট্রেলিয়ার জন্য প্রথম। এই ম্যাচ দিয়েই ষষ্ঠ টি২০ বিশ্বকাপে মিশন শুরু করেছে ওয়ার্নার-ওয়াটসনরা।
অস্ট্রেলিয়া একাদশ : উসমান খাঁজা, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস ফকনার, পিটার নেভিল (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জামপা, নাথান কুল্টার-নিল।
নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গুপ্তিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, কোরে অ্যান্ডারসন, রস টেইলর, গ্রান্ট ইলিয়ট, মিচেল স্যান্টনার, লুক রঞ্চি (উইকেটরক্ষক), অ্যাডাম মিলনে, মিচেল ম্যাকক্লেনাঘান, ইশ সোধি।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 