কলকাতায় আজ ভালো নয় আকাশের হাবভাব। ইডেনে আজ ঘোর অনিশ্চয়তার মুখে হাই-ভোল্টেজ ভারত-পাক ম্যাচ। সকাল থেকেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। দুপুরে বা বিকেলে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিয়েছে আলিপুরের আবহাওয়া অফিস। তাই ভেসে যেতে পারে পাক-ভারত ম্যাচ। খবর আনন্দবাজার অনলাইনের।
খবরে বলা হয়, ম্যাচের আগের দিন সন্ধ্যায়ই আবহাওয়া অফিস এই দুঃসংবাদের ইঙ্গিত দিচ্ছিল। জানিয়েছিল, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচের দিন অর্থাৎ আজ সকালে সেই উদ্বেগ আরো বাড়িয়ে দিল মেঘলা আকাশ। রোদ একটু দেখা দিয়েই লুকিয়ে পড়ছে। কলকাতার আকাশে মেঘ ক্রমেই জমাট বাঁধছে। আকাশের যা আয়োজন, তাতে বিকেলের দিকে ভালোই বৃষ্টি নামার সম্ভাবনা।
আবহাওয়া অফিস জানাচ্ছে, মধ্য ভারতে তৈরি হওয়া একটি নিম্নচাপ আবহাওয়ার এই বৈরিতার কারণ। সেই নিম্নচাপ ধীরে ধীরে পূর্ব দিকে সরে এসে এখন দক্ষিণবঙ্গের খুব কাছাকাছি অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হচ্ছে। আকাশে আরো বাড়ছে মেঘ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আকাশ থেকে মেঘ আজ কেটে যাওয়ার কোনো সম্ভাবনা তো নেই। দুপুরের পর থেকে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইডেনে ম্যাচ শুরু হওয়ার কথা যখন, তার ঠিক আগেই কলকাতায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 