News Bangla 24 BD | তাসকিনের বোলিং অ্যাকশনও অবৈধ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনও অবৈধ ঘোষণা করেছে আইসিসি। কিছুক্ষণ আগে আইসিসির বরাত দিয়ে বিসিবি এ তথ্য জানিয়েছে।

শনিবার আইসিসির এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, অ্যাকশন পরিবর্তন না করা পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে বোলিংয়ে নিষিদ্ধ থাকবেন তাসকিন।

তবে তাসকিনের বিপরীতে বিকল্প হিসেবে বেঙ্গালুরু যাচ্ছেন শুভাগত হোম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে হল্যান্ডের বিপক্ষে ম্যাচে আরাফাত সানির সঙ্গে তাসকিনের অ্যাকশন নিয়েও সন্দেহ তোলেন আম্পায়াররা। পরে গত ১৫ মার্চ বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে চেন্নাইয়ে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন। সূত্রে জানা গেছে, আজ সেই পরীক্ষার রিপোর্ট সম্পর্কেই বিসিবিকে জানিয়েছে আইসিসি। সেই রিপোর্টে আন্তর্জাতিক ম্যাচে তাসকিনকেও বোলিংয়ে নিষিদ্ধের কথা বলা হয়েছে।

এর আগে সকালে বাঁহাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশনকে সন্দেহজনক মনে হওয়ায় সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন তিনি। তাঁর বিকল্প হিসেবে আজ রাতেই বেঙ্গালুরু যাচ্ছেন আরেক বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব।

এ বিভাগের অন্যান্য সংবাদ