News Bangla 24 BD | পাকিস্থানের কাছে পরাজয় বরণ করল ভারত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

পাকিস্থানের কাছে পরাজয় বরণ করল ভারত


স্বাগতিক ভারতকে বৃষ্টি আইনে ২ রানে হারালো পাকিস্তান নারী ক্রিকেট দল। টস হেরে এদিন শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ৯৬ রান করে ভারতের নারীরা। জবাবে, ব্যাট করতে নেমে পাকিস্তান ১৬ ওভার ৬ উইকেটে ৭৭ রান করতেই বৃষ্টি নামলে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ম্যাচ। পরে বৃষ্টি আইনে ১৬ ওভারে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৭৬ রান। যা আগেই নিশ্চিত হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে সানা মিরের দল।

দিল্লীতে ‘বি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানেই ভানিতা ও মানধানার উইকেট হারায় ভারত। এরপর ১৬ রান করে ওপেনার মিতালি সাজঘরে ফেরার পর হারমানপ্রিতও দ্রুত হাঁটেন অধিনায়কের দেখানো পথে। ৫ম উইকেটে নেমে এরপর কিছুটা ভিত গড়ার চেষ্টা করেন কৃষ্ণমূর্তি।

২৬ রান করে দলীয় ৪৮ রানে আউট হন সিদ্রা। শেষে মুনিবার অপরাজিত ১২ ও ইরামের ১০ রানে চড়ে ১৬ ওভারে ৪ উইকেট বাকি থাকতে দলীয় ৭৭ রান গড়ে পাকিস্তান। এরপর বৃষ্টি নামলে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ম্যাচ। পরে বৃষ্টি আইনে পাকিস্তানের জয়ের জন্য টার্গেট ১৬ ওভারে ৭৬ রান নির্ধারণ হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

এ বিভাগের অন্যান্য সংবাদ