News Bangla 24 BD | ভিন্ন স্বাদে জিভে জল আনা প্রন স্প্যাগেটি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

স্প্যাগেটি খাবারটি আজকাল আমাদের দেশেও খুব জনপ্রিয়। বিফ কিংবা চিকেন নয়, স্বাদ বদলে চলুন চেখে দেখি প্রন স্প্যাগেটির স্বাদ। জেনে নিই শৌখিন রন্ধনশিল্পী সায়মা সুলতানার রেসিপি।

যা লাগবে
স্প্যাগেটি সিদ্ধ করে নেয়া ১৫০ গ্রাম
খোসা ছাড়ানো চিংড়ি হাফ কাপ
রশুন কুচি ১ টেবল চামচ
শুকনা মরিচ টালা হাফ চা চামচ
ড্রাই পার্সলে ২ চা চামচ (সুপার শপ এ পাবেন)
গোল মরিচ ফাকি হাফ চা চামচ
ময়দা ২ চা চামচ
মাখন ২ চা চামচ
লবন পরিমাণ মত

প্রনালি

-প্রথমে প্যানে মাখন দিয়ে তাতে রশুন কুচি দিন ,সাথে দিন খোসা ছাড়ানো চিংড়ি, শুকনা মরিচ টালা।

-নাড়াচাড়া করে এতে ময়দা আর ১/৪ কাপ পানি দিয়ে রান্না করুন ৩ থেকে ৫ মিনিট।

-এই মিশ্রণ টা যখন ঘন হয়ে সস এর মত হতে থাকবে তখন একে একে সিদ্ধ করে নেয়া স্প্যাগেটি, গোল মরিচ ফাঁকি, লবণ পরিমাণ মত দিয়ে নাড়াচাড়া করে রান্না করুন ৩ থেকে ৪ মিনিট ।

-নামিয়ে গরম গরম পরিবেশন করুন এই ইজি প্রন স্প্যাগেটি ! সাথে কিছু পছন্দ মত সিদ্ধ সবজিও জুড়ে দিতে পারেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ