চ্যাম্পিয়নস লিগের আশা টিকে থাকল ইউনাইটেডের
ম্যানচেস্টার ইউনাইটেডে মার্কাস রাশফোর্ড-চমক চলছেই। তরুণ এই স্ট্রাইকার আবারও ‘রেড ডেভিল’দের ত্রাণকর্তা হয়ে দেখা দিলেন।
রোববার রাতে প্রিমিয়ার লিগে ‘ম্যানচেস্টার ডার্বি’তে রাশফোর্ডের একমাত্র গোলেই ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠেই হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এই জয়ে লিগের পয়েন্ট তালিকায় সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশাও বাঁচিয়ে রেখেছে লুই ফন গালের দল।
২০১২ সালের পর এই প্রথম ইতিহাদ স্টেডিয়ামে নগরপ্রতিদ্বন্দ্বীদের হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। আর রাশফোর্ড সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ‘ম্যানচেস্টার ডার্বি’তে গোল করার কীর্তি গড়েছেন। রোববারের ম্যাচের দিন তার বয়স ছিল ১৮ বছর ১৪১ দিন।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ষোড়শ মিনিটে রাশফোর্ডের গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়। তরুণ এই ইংলিশ ফরোয়ার্ডকে বল বাড়িয়েছিলেন স্পেনের ফরোয়ার্ড হুয়ান মাতা। সেই বল ধরে নিয়ে গিয়ে স্বাগতিক ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিসকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন রাশফোর্ড।
এই জয়ে ৩০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ওয়েস্টহ্যাম আছে পঞ্চম স্থানে। ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি রয়েছে চতুর্থ স্থানে।
আর ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে সবার ওপরে আছে লেস্টার সিটি। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম। ৩০ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় আর্সেনাল।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 