News Bangla 24 BD | সেমিফাইনালের আশা ছাড়ছে না বাংলাদেশ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সেমিফাইনালের আশা ছাড়ছে না বাংলাদেশ


অস্ট্রেলিয়ার দারুণ ব্যাটিং লাইনআপের বিপক্ষে ১৫৬ রানের স্বল্প পুঁজি নিয়েও ভালো লড়াই করেছে বাংলাদেশ। লড়াকু দলকে নিয়ে মাশরাফি সন্তুষ্ট। তবে বোলিং ও ফিল্ডিংয়ে আরো ভালো হতে পারত বলে আক্ষেপ করেছেন টাইগার দলপতি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘প্রথম ছয় ওভার গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানতাম যে, এ মাঠে প্রচুর রান হয়। প্রয়োজনমাফিক রান হয়নি। আমার কাছে মনে হয়, ফিল্ডিং ও বোলিংয়ে আরেকটু ভালো করতে পারলে এ রানটাও অনেক বড় হয়ে যেত। ম্যাচের ফল ভিন্ন হতে পারত।’

ম্যাচের প্রাপ্তির দিকগুলো তুলে ধরে মাশরাফি বলেন, ‘রিয়াদ ফর্মে আছে। ধারাবাহিকভাবে ভালো করেছে। সাকিব বোলিং ভালো করেছে। ব্যাটিংয়েও ও ভালো করেছে। মুশফিকও অনেক দিন পর হাত খুলে ব্যাটিং করেছে।’

ম্যাচের ভালো দিকগুলো পরবর্তী ম্যাচগুলোতে আত্মবিশ্বাস বাড়াবে বলে বিশ্বাস মাশরাফির। তিনি বলেন, ‘এখনও আমি মনে করি, আজকে আমরা যেভাবে খেলেছি, সেটার ইতিবাচক দিকগুলো আমরা সামনের ম্যাচে নিয়ে যেতে পারি। আমরা এখনো আশা ছাড়ছি না। আজকের ম্যাচের আত্মবিশ্বাস যদি আমরা পরবর্তী ম্যাচগুলোতে কাজে লাগাতে পারি, তাহলে ভালো ফল পেতে পারি। ইতিবাচক চিন্তা করে আবার শুরু করলে যেকোনো কিছু হতে পারে। দেখা যাক, সামনের ম্যাচগুলোতে কী হয়।’

শেষ চারে ওঠার লড়াই থেকে অনেকটা ছিটকে গেছে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নিউজিল্যান্ড। দুটি ম্যাচ জেতার পাশাপাশি প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। কাজটা কঠিন হলেও আত্মবিশ্বাসে কোনো কমতি নেই মাশরাফিদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ