সন্ধ্যায় নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান
আজ মঙ্গলবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে পাকিস্তান।
এশিয়া কাপ থেকেই পাকিস্তানী ব্যাটসম্যানরা ভুগছিলেন আত্মবিশ্বাসের অভাবে। বাংলাদেশের বিপক্ষে যাও বড় জয় তুলে বিশ্বকাপ শুরু করেছিল তারা। কিন্তু পরের ম্যাচেই আবারও ফুটে ওঠে তাদের দৈন্যদশা। ভারতের কাছে হেরে বসে বড় ব্যবধানে।
অন্যদিকে বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মত দলের বিপক্ষে জয় তুলে নিয়ে দারুণ আত্মবিশ্বাসী তারা। অপরদিকে ভারতের বিপক্ষে পরাজয়ের পর কোণঠাসা পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই তাদের।
অপরদিকে সেমিফাইনাল থেকে আর মাত্র একটি জয় দূরে রয়েছে নিউজিল্যান্ড। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারানোর আগে প্রথম ম্যাচে টুর্নামেন্ট ফেভারিট টিম ইন্ডিয়াকে পরাজিত করে ফর্মের তুঙ্গে থাকা নিউজিল্যান্ড ইতোমধ্যেই শিরোপার দাবীদার হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।
পাকিস্তানী ব্যাটিং লাইনআপকে আজও দারুণ পরীক্ষায় পড়তে হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে শেহজাদ, হাফিজ ও আফ্রিদি ভালো ব্যাট করলেও পরের ম্যাচে ভারতের বিপক্ষে ভেঙ্গে পড়েছেন। তবে বরাবরের মতই দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন পাকিস্তানী পেসাররা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্বল্প পুঁজি নিয়েও লড়ে যাচ্ছে তারা। ম্যাচের ভাগ্য দলের পেসাররাই বদলে দিতে পারেন। সাম্প্রতিক দারুণ ফর্মেও রয়েছেন মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ সামি ও ওয়াহাব রিয়াজরা।
বরাবর পেসারদের উপর ভরসা করা নিউজিল্যান্ডের স্পিনাররা ভারতের টার্নিং উইকেটে দুর্দান্ত বোলিং করে ট্রাম কার্ড হয়ে উঠছেন। বলা হয়ে থাকে ভারতীয় ব্যাটসম্যানরা ঘুমিয়ে ঘুমিয়েও স্পিন মোকাবেলা করতে পারে। অথচ প্রথম ম্যাচে বাঁ-হাতি স্পিনার মিচেল সান্তনার, লেগ স্পিনার ইশ সোধি এবং নাথান ম্যাককালামদের ঘূর্ণিতে কুপোকাত হয়েছেন তারা।
বোলিং ভালো হলেও দৈন্যদশা চলছে কিউইদের ব্যাটিংয়ে। ভারতের বিপক্ষে কোরি এন্ডারসন আর অস্ট্রেলিয়ার বিপক্ষে মার্টিন গাপটিল ছাড়া উল্লেখ করার মত সংগ্রহ করতে পারেননি কেউ। অধিনায়ক কেন উইলয়ামসন, কলিন মুনরো এবং গ্রান্ট ইলিয়টরা শুরুটা ভাল করেও ইনিংস বড় করতে পারছেন না। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের কোন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরির দেখা পাননি।
মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে আছে পাকিস্তান। ১৪ বারের মোকাবেলায় ৮ বার জয় পেয়েছে তারা। আর নিউজিল্যান্ড পেয়েছে ৬ বার। দুই দলের সর্বশেষ লড়াইয়ে অবশ্য পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল কিউইরা।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 