News Bangla 24 BD | ব্রাসেলস বিমানবন্দরে বিস্ফোরণ, নিহত ১৩ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ব্রাসেলসের জাভেন্টেম বিমানবন্দরে মঙ্গলবার ভোরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত এবং অনেকে আহত হয়েছে বলে হাসপাতাল কতৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে।

সামাজিক মাধ্যমের ছবিতে দেখা যায়, টার্মিনাল ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে দেখা গেছে, মানুষ দৌড়ে পালানোর চেষ্টা করছে।

প্যারিস হামলার মূল আসামি সালেহ আব্দেস্লামকে ব্রাসেলস থেকে গ্রেফতারের চারদিনের মাথায় এই বিস্ফোরণের ঘটনা ঘটলো।

স্থানীয় খবরে বলা হয়, বিমানবন্দর থেকে লোকজনদের বের করে নেওয়া হয়েছে। সব ফ্লাইট বাতিল করা হয়েছে। রেল যোগাযোগও বন্ধ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শেরাটন হোটেলের বিপরীতদিকে বের হওয়ার পথে আহত ও অজ্ঞান অবস্থায় লোকজন আটকা পড়েছে। বিস্ফোরণে আশেপাশের মানুষ ভয়ে ছুটাছুটি শুরু করে।

এ ঘটনার পর এলাকায় বিশেষ সর্তকতা জারি করা হয়। কেননা গতবছর প্যারিস আক্রমণে ১৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।0

এ বিভাগের অন্যান্য সংবাদ