News Bangla 24 BD | মজার স্বাদে ইলিশ কাসুন্দি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মাছে ভাতে বাঙালির নতুন বছরের যাত্রা ইলিশ দিয়েই হতে হবে। সংস্কৃতি প্রেমি এ জাতির কাছে ইলিশ পান্তা রীতিমতো প্রাণের দাবিতে পরিণত হয়েছে। পহেলা বৈশাখের সকালে প্রতিটি বাঙালি যেন কাঁচা মরিচ, এক টুকরো পেঁয়াজ আর ইলিশ-পান্তা দিয়ে নিজেকে হালনাগাদ করিয়ে নেন। হ্যা, এবারের পহেলা বৈশাখেও ইলিশই খাবেন তবে স্বাদে থাকতে হবে নতুনত্ব। শিখে নিন মজার স্বাদে ইলিশ কাসুন্দির সহজ রেসিপি।

যা যা লাগবে

ইলিশ মাছ ৬ টুকরা, কাসুন্দি আধা কাপ, হলুদগুঁড়া কোয়ার্টার চা-চামট, মরিচগুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, কাঁচা মরিচ ৪ থেকে ৫টি, তেল কোয়ার্টার কাপ।

যেভাবে করবেন

কড়াইতে সব উপকরণ দিয়ে মাখিয়ে মাছ টুকরোগুলো ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। এবার একটি কড়াইয়ে মাখানো মাছ দিয়ে মৃদু আঁচে ঢেকে দিন। ১৫ মিনিট পর মাছ সেদ্ধ হলে নামিয়ে নিন। ব্যাস হয়ে গেল মজার স্বাদে ইলিশ কাসুন্দি।

এ বিভাগের অন্যান্য সংবাদ