News Bangla 24 BD | মার্কিন সেনাবাহিনীর তথ্য হ্যাকের অভিযোগ স্বীকার - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মার্কিন সেনাবাহিনীর তথ্য হ্যাকের অভিযোগ স্বীকার


মার্কিন সেনাবাহিনীর গোপন তথ্য হ্যাক করার এক পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছেন সু বিন নামে চীনের এক ব্যক্তি।

কার্গো জেট, কার্গো উড়োজাহাজ ও অস্ত্রশস্ত্র নিয়ে কাজ করে এমন একটি গ্রুপের অংশ ছিলেন ৫০ বছর বয়সী সু বিন।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, সু বিন তাঁর কাজ দিয়ে বাণিজ্যিকভাবে সুবিধা আদায় করতে চেয়েছিলেন। আর অর্থের বিনিময়েই এ কাজ করতে রাজি হয়েছিলেন বলে স্বীকার করেছেন বিন।

২০১৪ সালে কানাডায় কাজ করার সময় তাকে গ্রেফতার করা হয়। এখন বিনকে পাঁচ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্কে অবৈধভাবে প্রবেশের জন্য ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত চীনের অন্য আরও দুজনের সঙ্গে কাজ করেছেন বলে স্বীকার করে নিয়েছেন তিনি।

তারা যেসব নেটওয়ার্কে প্রবেশ করার চেষ্টা করছিলেন তার মধ্যে ক্যালিফোর্নিয়াভিত্তিক সেনাবাহিনীর একটি বোয়িং ঠিকাদারী সিস্টেমও রয়েছে।

তবে বিন এর কাছ থেকে চীনের সরকার গোপন তথ্য কিনতে চেয়েছিল বলে যে অভিযোগ করে আসছিল মার্কিন বিচার বিভাগ, এখন সেই অভিযোগ তোলা তারা বন্ধ করেছে।

এর আগেও চীনের বিরুদ্ধে বহুবার মার্কিন সামরিক ও অন্যান্য গোপন তথ্য চুরির অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। –

এ বিভাগের অন্যান্য সংবাদ