News Bangla 24 BD | নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও উরুগুয়ের জার্সি গায়ে প্রস্তুত সুয়ারেজ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও উরুগুয়ের জার্সি গায়ে প্রস্তুত সুয়ারেজ


নয় ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও উরুগুয়ের জার্সি গায়ে মাঠ কাঁপাতে প্রস্তুত লুইস সুয়ারেজ।

প্রায় ২ বছর পর, ২৫ মার্চ ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন এই বার্সা স্ট্রাইকার।

২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতালির ডিফেন্ডার চিয়েরলিন্নিকে কামড়ে দিয়ে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ হন সুয়ারেজ। এরপর বার্সেলোনার হয়ে মাঠ কাঁপালেও, গায়ে ওঠেনি উরুগুয়ের জার্সি। দীর্ঘ সময়ে বিভিন্ন টুর্নামেন্ট সহ, বিশ্বকাপ বাছাই পর্বের চারটি ম্যাচও খেলেছে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে। ১২ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

আর গুরুত্বপূর্ণ ম্যাচটি সামনে রেখে, দলের প্রধান স্ট্রাইকার লুইস সুয়ারেজকে সেরা একাদশে পাচ্ছেন বস অস্কার তাবারেজ। আর বর্তমানে লা লিগার ২য় সর্বোচ্চ এই গোলদাতাও, প্রস্তুত নিজের শতভাগ উজার করে দিতে।

তিনি বলেন, ‘ব্যক্তি হিসেবে সুয়ারেজ আবেগের ঊর্ধ্বে নয়। তাই দুই বছর আবারও জাতীয় দলে ফেরার সময় তাঁর মাথায় অনেক কিছুই কাজ করবে। কিন্তু তাঁকে শুধুই ফুটবলে মনযোগী হতে বলবো আমি। পুরো দল তাঁর গুরুত্ব বোঝে। দেশকে অসাধারণ কিছু মুহূর্ত দিয়েছে সুয়ারেজ। তাই প্রতিপক্ষ তাঁকে প্রতিহত করার সব চেষ্টা করবে। কিন্তু, সুয়ারেজ এখন অনেক বেশী পরিণত।

এ বিভাগের অন্যান্য সংবাদ