News Bangla 24 BD | এই গরমে পান করুন ঘোলের শরবত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গরমকালে দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পায় ও সূর্য রশ্মির তাপে শরীর থেকে প্রচুর পানি বাহির হয়ে যায়। এই পানির ঘাটতি পূরণের জন্য অনেক বেশি তরল পান করা প্রয়োজন। আর এই ঘাটতি পূরণের জন্য ঘোল হতে পারে আদর্শ। তাই ঘোল তৈরি করার কয়েকটি রেসিপি জেনে নেই আসুন।

১। লেবু ও ঘোল
২ টেবিল চামচ দই ১ গ্লাস পানিতে দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। স্বাদের জন্য সামান্য লবণ মিশিয়ে নিন। একটি লেবুর অর্ধেক অংশের রস চিপে দিন। ক্লান্তিকর দিনের শেষে বাসায় ফিরেই এই পানীয়টি পান করুন।

২। কাঁচামরিচ ও ঘোল
দই, পানি, কাঁচামরিচ ও কারিপাতা একটি ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। কাঁচামরিচ ও কারিপাতা হামানদিস্তায় পিষে নিয়েও ঘোলের সাথে মিশিয়ে নিতে পারেন। এটি একটি দক্ষিণ ভারতীয় উপাদেয় পানীয়। যারা মসলাদার পানীয় খেতে পছন্দ করেন তাদের জন্য অতুলনীয়।

৩। জিরা ও ঘোল
সুস্বাদু ও কম মসলা যুক্ত স্বাদের জন্য আধা কাপ দই এর মধ্যে আধা টেবিল চামচ জিরা গুঁড়ো, এক চিমটি লবণ ও এক কাপ পানি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। আপনি এতে কয়েকটি পুদিনা পাতা বা ধনে পাতাও দিতে পারেন। সব শেষে এক টুকরো বরফ দিয়ে পান করুন।

৪। খনিজ লবণ ও ঘোল
খনিজ লবণ ও জিরা গুঁড়ো ঘোলের সাথে মিশান। পানীয়টি যাতে ঘন না হয়ে কিছুটা পাতলা হয় সেদিকে খেয়াল রাখুন। এর সাথে পুদিনা পাতা মিশিয়ে নিতে পারেন।

৫। পুদিনা ও ঘোল
এক বাটি তাজা পুদিনা পাতা, এক কাপ দই এবং ৩০০ মিলিলিটার পানি মিশান। এর সাথে আদা গুঁড়ো ও আধা টেবিল চামচ জিরা গুঁড়ো মিশিয়ে মিশ্রণটি ব্লেন্ডারে দিন। তারপর পানীয়টি ছেঁকে নিন এবং ফ্রিজে ২০ মিনিট রেখে পান করুন।

এই ঘোলের রেসিপিগুলোর যেকোনটি পান করে শীতল হোন এই উষ্ণ আবহাওয়ায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ