আত্মবিশ্বাস বৃদ্ধি করবেন যেভাবে
যেকোনো কাজে সাফল্য পেতে হলে আত্মবিশ্বাসী হওয়াটা জরুরি। আত্মবিশ্বাস এমন একটি অদৃশ্য শক্তি যা আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে। আত্মবিশ্বাসহীনতা আপনার মাঝে ভয় তৈরি করে আপনাকে ব্যর্থতার দিকে ধাবিত করে। কোনো কাজে আত্নবিশ্বাস ধরে রাখাটা বেশ কষ্টসাধ্য। আবার অনেকে আত্মবিশ্বাসহীনতায় ভুগে থাকেন। তবে কিছু উপায়ে এই আত্মবিশ্বাস বৃদ্ধি করা সম্ভব।
পরিষ্কার পোশাক পরিধান :
আমাদের দেশে প্রচলিত আছে ‘আগে দর্শনধারী পরে গুণবিচারী’। পোশাক আপনার আত্মবিশ্বাসকে অনেক প্রভাবিত করে থাকে। চেষ্টা করুন পরিষ্কার এবং মার্জিত পোশাক পরিধান করার, এটি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করার পাশাপাশি অন্যের চোখে আপনার ভালো একটি ভাবমূর্তি তৈরি করবে।
নিজের মত থাকুন :
মনে রাখুন আপনি অন্যকে বা অন্যদের চিন্তাকে পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি ৩০ জন মানুষের মতামত গ্রহণ করেন, ৩০ রকম ভিন্ন ভিন্ন মত পাবেন, এতে আপনি আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়বেন। তাই অন্যের সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্ত করে তুলবেন না। নিজস্ব মতামত তৈরি করুন এবং সেটি অনুসরণ করুন।
নিজের দুর্বলতাকে জানুন :
নিজের দুর্বলতাগুলোকো চিহ্নিত করুন। ভয়কে জয় করার পূর্ব শর্ত হল ভয়ের কারণ খুঁজে বের করা। নিজের দুর্বলতাগুলোর তালিকা তৈরি করুন। এবার একটি একটি করে দুর্বলতা থেকে বের হওয়ার উপায় খুঁজে বের করুন। দেখবেন এক সময় আপনার দুর্বলতাই আপনার শক্তিতে পরিণত হয়েছে।
লক্ষ্য স্থির রাখুন :
নিজের সঙ্গে অন্য কারোর তুলনা করা থেকে বিরত থাকুন। এটি আপনার জীবন, অতএব আপনার জীবনের সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। অন্য কেউ তা করতে পারবে না। তাই নিজের লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে চলুন। দেখবেন সাফল্য আপনার হাতের মুঠোয় চলে আসবে।
ভুল থেকে শিক্ষা নেয়া :
মানুষ মাত্রই ভুল করবে। আপনিও তার ব্যতিক্রম নন। ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। একবার করা ভুল দ্বিতীয়বার করা থেকে বিরত থাকুন। আর এই ছোট বিষয়টি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করবে।
নিজের প্রতি বিশ্বাস অটুট রাখুন। নিজের প্রতি বিশ্বাস আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করে দিবে অনেকখানি।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 