News Bangla 24 BD | ফ্রিজ পরিষ্কার করার সঠিক নিয়ম - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

রেফ্রিজারেটর (ফ্রিজ) খাবার দাবার টাটকা রাখে। কিন্তু ফ্রিজ অপরিষ্কার থাকলে এর ভিতরের খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায়। শুধু তা-ই নয় এক খাবারের গন্ধ অন্য খাবারে চলে যায়।
তবে যেনতেনভাবে এই ফ্রিজের যত্ন নেয়া যায় না। ফ্রিজ পরিষ্কার করতে গেলেও সঠিক নিয়ম জানা জরুরি। জেনে নেয়া যাক রেফ্রিজারেটর পরিষ্কার করার সঠিক নিয়ম।

১. ফ্রিজ পরিষ্কারের সময় ভেতরের যাবতীয় সব্জি, ফল বাইরে বের করুন।

২. এরপর ফ্রিজের তাকে শুকনো কাগজ রেখে দিতে দিন৷ ফ্রিজকে ডিপফ্রস্ট মোডে দিয়ে দিন৷ বরফ গলে গেলে ফ্রিজ থেকে কাগজগুলো বের করে নিন৷ সমস্ত ময়লা উঠে আসবে৷

৩. ফ্রিজের ভেতরের দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা খানিকক্ষণ লাগিয়ে রেখে ভিজে কাপড় দিয়ে মুছে নিন৷ গন্ধ চলে যাবে।

৪. ফ্রিজ মোছার কাপড়টা আগে থেকে হালকা গরম জলে ভিজিয়ে নিন। তারপর সেটি দিয়ে ফ্রিজ মুছুন। মোছার পর ফ্রিজের পাল্লা ঘণ্টাখানেক খোলা রাখুন৷ দুর্গন্ধ একেবারে গায়েব হয়ে যাবে৷দুর্গন্ধ বেশি থাকলে গরম নুনজলে খাবার সোডা মিশিয়ে নিতে পারেন৷

৫. ডিপ ফ্রিজ পরিষ্কার করতে মাইক্রো ফাইবার যুক্ত কাপড় ব্যবহার করুন৷

৬. অনেকদিন ধরে ফ্রিজে পুরনো খাবার রাখবেন না৷ এতেও দুর্গন্ধ ছড়াতে পারে।

৭. অনেকদিন ধরে টক দই রাখলেও ফ্রিজ খুললেই একটা বিশ্রি গন্ধ নাকে লাগে৷ এর সমাধানে ছোট বাটিতে করে অল্প চুন ফ্রিজের ভিতর রেখে দিন৷

৮. এছাড়াও এক টুকেরা পাতিলেবুর টুকরো ফ্রিজের কোণায় রাখলে ফ্রিজ খোলার পরপরই নাকে দুর্গন্ধ লাগবে না৷

এ বিভাগের অন্যান্য সংবাদ