News Bangla 24 BD | বাংলাদেশ জয় নিয়ে শেষ করতে চায় টি২০ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

দুই চোখ বুঁজে একবার শুধু কল্পনা করে দেখুন। ২৪ মার্চ ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা জিতেছে। তখন সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বেশ ভালোভাবে টিকে থাকত। সেক্ষেত্রে আজ ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটির উত্তেজনার পারদ থাকত আকাশচুম্বী। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ থেকে যে রকম ঝাঁকে ঝাঁকে লোক কলকাতায় এসেছিলেন, এবারো তাই হতো। আজ আবার বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই দিনটিতে বাংলাদেশের মানুষের রক্ত আবার টগবগ করে ওঠে মুক্তিযুদ্ধের কথা মনে করে। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের গানগুলো গোটা দেশে মাইকে উচ্চস্বরে বাজতে থাকে। আর তা শুনে দেহ-মনে প্রবাহিত হয়ে যায় আগুনঝরা ঢেউ।
নিউজিল্যান্ড বধে মাশরাফিরাও নামতেন মুক্তিযুদ্ধের চেতনায়। পেতেন বাড়তি অনুপ্রেরণা। এবার কল্পনা থেকে নেমে আসুন বাস্তবে। সেখানে সবই ঠিক আছে। নেই শুধু ম্যাচ নিয়ে বাড়তি কোনো উত্তেজনা। কলকাতায় বাংলাদেশের মানুষের বিচরণ ক্ষেত্র বলে পরিচিত নিউমার্কেট এলাকায় নেই কোনো জটলা। কারণ, ম্যাচটি যে বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার। ভারতের কাছে হেরে তাদের স্বপ্ন শেষ হয়ে গেছে। আবার প্রতিপক্ষ নিউজিল্যান্ডের জন্যও নিয়ম রক্ষার। টানা তিন ম্যাচ জিতে তারা আগেই সেমিফাইনালে নিশ্চিত করেছে। এ রকম দৃষ্টিকোণ থেকে আজ দুই দল মুখোমুখি হবে ইডেন গার্ডেনসে। বাংলাদেশের ইচ্ছে সান্ত¡নার জয় নিয়ে সুখস্মৃতি শরীরে মাখিয়ে দেশে ফিরে যেতে। নিউজিল্যান্ডের লক্ষ্য জয়ের শতভাগ ধারা ধরে রেখে ভালোভাবেই সেমির প্রস্তুতি সেরে রাখা। ম্যাচের সামনের দৃশ্য যখন এ রকম থাকে। সে ম্যাচে কি আর কোনো প্রাণ থাকে? না থাকাটাই স্বাভাবিক। তাই তো বাংলাদেশ দল কলকাতায় আসার পর আর ইডেনের দিকে পা-ই বাড়ায়নি। কলকাতা এসে পৌঁছে বৃহস্পতিবার সন্ধ্যায়। শুক্রবার ম্যাচের আগের দিন প্রচণ্ড তাপমাত্রার মাঝে গুরুত্বহীন ম্যাচে মাশরাফিরা ঘাম ঝরানোর প্রয়োজনীয়তা বোধ করেননি। তবে তারা ইডেনমুখী হয়েছিলেন জুমার নামাজ আদায় করার জন্য।
ফুটবলে কলকাতার তিন জনপ্রিয় ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান ক্লাবের ঠিকানা বিশাল ইডেনজুড়ে। সেই তিনটি ক্লাবের একটি মোহামেডানের সামনে প্রতি শুক্রবার বিশাল জুমার নামাজ অনুষ্ঠিত হয়। মাশরাফিরা সদলবলে সেখানেই জুমার নামাজ আদায় করেন। মাশরাফিরা আসবেন জেনে মোহামেডান ক্লাবের বড় বড় কর্মকর্তারাও তাদের সঙ্গে এসে যোগ দিয়েছিলেন। জুমার নামাজ শেষে মাশরাফি পরে যোগ দেন ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে। সেখানেও নিউজিল্যান্ডের ম্যাচের চেয়ে ভারতের বিপক্ষে আগের ম্যাচ নিয়েই বেশি প্রশ্ন হয়েছে। ম্যাচটিকে মাশরাফি দেখছেন যেখানে তাদের কোনো কিছুই হারানোর নেই, যে কারণে তিনি আশা করছেন ম্যাচে ভালো খেলবেন। তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে ম্যাচটা বাদ দিলে আমরা অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে ভালো ক্রিকেট খেলেছি। প্রথম ম্যাচে আমরা পাকিস্তানের সঙ্গে এই মাঠে বাজেভাবে হেরেছি। ভারতের সঙ্গে আমরা মনে করি শেষ পর্যন্ত ম্যাচেই ছিলাম। অস্ট্রেলিয়ার রান রেট প্রয়োজন ছিল। এজন্য নিজেদের অনেক পুশ করেছিল। তারপরও ওই অবস্থা থেকে আমরা খুব একটা খারাপ ক্রিকেট খেলিনি। ওখানে অনেক ইতিবাচক জিনিস আমরা অর্জন করেছি। এসব যদি আমরা নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রদর্শন করতে পারি। সেক্ষেত্রে ভালো সম্ভাবনার আছে আমাদের।’
বাংলাদেশের কোনো কিছু না হারানোর থাকলেও নিউজিল্যান্ডের আছে। আসরে তারা অপরাজিত দল। খেলছে দুর্দান্ত। বাংলাদেশকে হারিয়ে সেমির প্রস্তুতিটা ভালোভাবে করে রাখতে চায়। যে কারণে তাদের মাঝে কোনো আলস্যভাব নেই। নিজেদের বিপরীত কন্ডিশন হওয়ার পরও কাল সকালে ইডেনের মাঠে নিজেরা ঘাম ঝরানো অনুশীলন করেছে। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করতে নিউজিল্যান্ড যাত্রা শুরু করেছিল ভারতকে হারিয়ে। পরে একে একে শিকার হয়েছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানও। ব্যাটে-বলে দারুণ ছন্দে আছেন তাদের ক্রিকেটাররা। সেই ছন্দ আজ তারা বাংলাদেশের বিপক্ষে ধরে রাখতে পারবেন কি না কে জানে? টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অতীত রেকর্ড ভালো না হওয়াতে নিউজিল্যান্ডের বিপক্ষেও নেই কোনো জয়। তিন ম্যাচের সব কয়েকটিতেই হার। তবে ২০১৩ সালে মিরপুরে খেলা ম্যাচটার স্মৃতিচারণ করে বাংলাদেশ অনুপ্রেরণা পেতে পারে। সে ম্যাচে নিউজিল্যান্ডের পাঁচ উইকেটে ২০৪ রানের জবাবে বাংলাদেশ ৯ উইকেটে করেছিল ১৮৯ রান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব সাফল্যের সঙ্গে উতরে আসার পর সুপার টেনে শুধু প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে নিজেদের জাত চেনাতে পারেনি বাংলাদেশ। এরপর তাসকিন-আরাফাত সানির ঘটনায় মুষড়ে পড়া বাংলাদেশ যেন আহত বাঘের মতো ফুঁসে উঠেছিল প্রথমে অস্ট্রেলিয়া, পরে ভারতের বিপক্ষে। আজ দেখার বিষয় নিউজিল্যান্ডের জন্য কী অপেক্ষা করছে?

এ বিভাগের অন্যান্য সংবাদ