দুটি রাজ্যে হিলারিকে হারালেন স্যান্ডার্স
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পার্টির প্রার্থী বাছাই পর্বে ওয়াশিংটন ও আলাস্কা এ দুটি রাজ্যে জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স। প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের চেয়ে বিপুলসংখ্যক ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন তিনি।
শনিবারের এই জয়ের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী হিলারির সঙ্গে দূরত্ব কিছুটা হলেও কমাতে পেরেছেন স্যান্ডার্স।
ওয়াশিংটন অঙ্গরাজ্যে বার্নি স্যান্ডার্স পেয়েছে ৭২ শতাংশ ভোট। আর হিলারি ক্লিনটন পেয়েছেন ২৭ শতাংশ ভোট।
অন্যদিকে আলাস্কায় আরও বেশি ভোট পেয়েছেন বার্নি স্যান্ডার্স। তিনি পেয়েছেন ৭৯ শতাংশ ভোট। আর হিলারি ক্লিনটনকে সমর্থন করেছেন ২১ শতাংশ ভোটার।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য দুটিতে পাওয়া বড় জয়ে মি: স্যান্ডার্সের প্রচারণা শিবিরে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
আলাস্কা ও ওয়াশিংটন, উভয় অঙ্গরাজ্যেই বার্নি স্যান্ডার্স ডেমোক্রেটদলীয় সমর্থকদের ৫০ শতাংশেরও বেশি ভোট পেতে যাচ্ছেন বলে ফলাফল দেখে ধারণা করা হচ্ছিল।
একই দিন হাওয়াই অঙ্গরাজ্যেও স্যান্ডার্স তৃতীয় আরেকটি জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন।
দুটি অঙ্গরাজ্যে জয় ও অপর একটিতে জয়ের পথে থাকা স্যান্ডার্স উইসকনসিনের ম্যাডিসনে নিজের উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “আমরা পথ করে নিতে পারছি। আর নমিনেশন আমরা পাবোনা বা নির্বাচনে জয় পাবোনা এটা কেউ বলতে পারবেনা”।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 