News Bangla 24 BD | নিষিদ্ধ নেইমারের জায়গায় খেলবেন গ্যাব্রিয়েল - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

নিষিদ্ধ নেইমারের জায়গায় খেলবেন গ্যাব্রিয়েল


উরুগুয়ের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করেছে ব্রাজিল। আর সেই ম্যাচে হলুদ কার্ড পেলে কপাল পুড়ে নেইমারের।

টানা দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ার কারণে বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারছেন না ব্রাজিলের অধিনায়ক নেইমার। তার সঙ্গে খেলতে পারবেন না ডিফেন্ডার ডেভিড লুইজও। তাদের পরিবর্তে দু’জন খেলোয়াড়কে দলে নিয়েছেন কোচ কার্লোস দুঙ্গা।

ফরোয়ার্ড নেইমারের জায়গায় ডাকা হয়েছে সান্তোসের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসাকে। আর ডেভিড লুইজের জায়গায় খেলবেন ফিলিপ।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত শুক্রবার উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ব্রাজিল। আর এই ম্যাচটিতে হলুদ কার্ড দেখেন নেইমার।

এ বিভাগের অন্যান্য সংবাদ