News Bangla 24 BD | অস্ট্রেলিয়াকে বাড়ি পাঠিয়ে সেমিতে ভারত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অস্ট্রেলিয়াকে বাড়ি পাঠিয়ে সেমিতে ভারত


গ্রুপ পর্বের বাঁচা-মরার ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ রানের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। সেইসঙ্গে স্টিভেন স্মিথের দলকে বিশ্বকাপ থেকে বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনির দল।

এর আগে রোববার মোহালির বিন্দ্রা স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। ওপেনিং জুটিতে উড়ন্ত সূচনা এনে দেন উসমান খাজা (১৬ বলে ২৬) ও অ্যারন ফিঞ্চ। মাত্র ৪.২ ওভারেই আসে ৫৪ রান। কিন্তু অষ্টম ওভারের মাথায় মাত্র ৬ রান করেই সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। ইনিংসের দশম ওভারে যুবরাজ সিংয়ের বলে মহেন্দ্র সিং ধোনির গ্লাভসবন্দি হন অধিনায়ক স্টিভেন স্মিথ (২)।

এরপরই চাপের মুখে পড়ে অজিরা। দলীয় একশ রান পূরণ হওয়ার পর সাজঘরে ফেরেন ওপেনার অ্যারন ফিঞ্চ (৩৪ বলে ৪৩)। ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডের বলে বিরাট কোহলির তালুবন্দি হন জেমস ফকনার (১০)। শেন ওয়াটসন ১৮ ও পিটার নেভিল দুই বলে ১০ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে অজিদের সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে ১৬০ রান। ভারতের হয়ে হার্দিক পান্ডে দু’টি করে উইকেট লাভ করেন। এছাড়াও একটি করে উইকেট নেন আশিষ নেহরা, রবিচন্দ্রন অশ্বিন, যুবরাজ সিং ও জাসপ্রিত বুমরাহ। উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন দলের সেরা স্পিনার অশ্বিন (দুই ওভারে ৩১)।

এ বিভাগের অন্যান্য সংবাদ