লাহোরে হামলার দায় স্বীকার করেছে জামাতুল আহরার
পাকিস্তানের লাহোরে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট জামাতুল আহরার। খবর বিবিসির।
৭০ জনেরও বেশি মানুষ ওই হামলায় নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন শতাধিক মানুষ। এদের মধ্যে অনেক শিশুও ছিল।
জামাতুল আহরারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইস্টার সানডে উপলক্ষে উৎসবরত খ্রিস্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে।
পাকিস্তানের রাষ্ট্রপতি ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ওই হামলায় আঞ্চলিক সরকার তিনদিনের শোক ঘোষণা করেছে।
ওই ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর সেখানে পালাতে থাকা লোকজনের হুড়োহুড়িতে বিশৃঙ্খলা তৈরি হয়। এছাড়া পালাতে গিয়ে অনেক শিশু তাদের বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গণমাধ্যমের বিভিন্ন খবরে দেখানো হয়েছে আতঙ্কিত বাবা-মা ধ্বংস্তুপের মধ্যে নিজের সন্তানকে খুঁজে বেরাচ্ছেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 