News Bangla 24 BD | ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় আরো ২ মার্কিনির মৃত্যু - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় আরো ২ মার্কিনির মৃত্যু


বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আত্মঘাতী হামলায় যুক্তরাষ্ট্রের আরো দুই নাগরিক মারা গেছে। এ নিয়ে ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় নিহত যুক্তরাষ্ট্রের নাগরিকের সংখ্যা দাঁড়াল চার জনে।

মার্কিন পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার দেশটির পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা বলেন, ‘ব্রাসেলসের সন্ত্রাসী হামলায় আরো দুই মার্কিন নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। আমরা তাদের প্রিয়জনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘নিহতদের পরিবারের এই কঠিন সময়ে তাদেরকে দেওয়ার মতো আর কোনো তথ্য নেই।’

এর আগে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছিল, ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনায় তাদের দুই নাগরিক হয়েছে এবং কয়েকজন নিখোঁজ রয়েছে।

ব্রাসেলসে হামলার পর থেকে সেখানে অবস্থানরত মার্কিন দম্পতি জাস্টিন ও স্টেফ্যানি শাল্টস নিখোঁজ ছিলেন বলে জানানো হয়েছিল। শনিবার এক কর্মী ও পরিবার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে পররাষ্ট্র দফতর যে চার জনের মারা যাওয়ার কথা বলছে তাদের মধ্যে এই দম্পতি ছিলেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার ব্রাসেলস বিমানবন্দর ও মেট্রো রেল স্টেশনে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৩১ জনের নিহত ও ৩৪০ জন আহত হয়। ইসলামপন্থি জিহাদি সংগঠন ইসলামিক স্টেট এই হামলার দায়িত্ব স্বীকার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ