ঘরেই তৈরি করুন সুস্বাদু বালুশাই
অনেকেরই পছন্দ বালুশাই। বিকেলের নাস্তা হিসেবে ঘরেই বানাতে পারেন এই মিষ্টি। জেনে নিন কীভাবে বানাবেন।
৪টি বালুশাই বানানোর উপকরণ:
ময়দা (১ কাপ), বাটার বা ঘি (২ টেবিল চামচ), বেকিং পাউডার (হাফ চা চামচ), বেকিং সোডা (১/৪ চা চামচ), দুধ (হাফ কাপ), চিনি (১চা চামচ), তেল (ডিপ ফ্রাইংয়ের জন্য ২ কাপ)।
সিরার জন্য: চিনি (১ কাপ), পানি (৩ কাপ), লেবুর রস (১ চা চামচ)।
পদ্ধতি:
একটি বড় মিক্সিং বোলে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ও চিনি নিয়ে ভালো মেশান। তাতে ঘি বা বাটার মিশিয়ে হাতে করে মাখুন। প্রয়োজন হলে ময়দা ও ঘি অল্প করে নিতে পারেন। নরম ও শুকনো করে মাখা হয়ে গেলে তাতে দুধ আস্তে আস্তে ঢালুন। মাখা হয়ে গেলে ২০ মিনিট একটি কাপড় দিয়ে ঢেকে রাখুন। এবার মাখানো ডো ৪টি ভাগে ভাগ করে নিন। দুহাতের মধ্যে নিয়ে গোল পাকিয়ে নিয়ে অল্প চাপ দিন। চ্যাপ্টা আকার দিন এবং মধ্যেখানে আঙুল দিয়ে অল্প গর্ত করুন। দেখতে ভালো লাগবে।
একটি প্যানে তেল গরম করতে দিন। ঠিকঠাক গরম হয়ে গেলে এক এক করে বালুশাই তেলে ছেড়ে দিয়ে অল্প আচে ডুবো তেলে সোনালী করে ভেজে তুলে ফেলুন এবং কিচেন টাওয়েলে রেখে দিন। যাতে করে তেল অনেকটা টেনে নেয়।
সিরা তৈরি জন্য একটি সসপ্যানে পানি নিন। তাতে চিন দিয়ে ফোটাতে থাকুন। চিনি গলে গেলে লেবুর রস দিয়ে দিন। এবং বালুশাইগুলো সিরার মধ্যে দিয়ে দিন। এপিঠ-ওপিঠ করে-সব জায়গাতেই সিরার প্রলেপ লাগান। ১০ মিনিট রেখে দিন। এরপর প্লেটে করে পরিবেশন করুন। পরিবেশনের সময় এলাচ ছড়িয়ে দিতে পারেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 