News Bangla 24 BD | আরব আমিরাতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতের দুটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে দুবাইয়ের উত্তরের আজমান আমিরাত এলাকার একটি আবাসিক ভবনে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তা দ্রুত অন্য ভবনেও ছড়িয়ে পড়ে। খবর বিবিসির।

আগুন লাগার পর পরই আবাসিক ভবন দুটি থেকে সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। তবে ধোঁয়ার কারণে বেশ কয়েকজনের শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা হওয়ায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আনজামানে ১২টির মত আবাসিক ভবন রয়েছে। এতে প্রায় ৩ হাজার অ্যাপার্টমেন্ট রয়েছে।

ওই দুর্ঘটনার পরপরই অগ্নিকাণ্ডের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়। এসব ছবি এবং ভিডিওতে দেখা গেছে ভবনগুলোর একাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে সেখানে দমকল বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। এখনও পর্যন্ত ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী।

এ বিভাগের অন্যান্য সংবাদ