News Bangla 24 BD | প্রথম সেমিতে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মহারণ আজ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

প্রথম সেমিতে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মহারণ আজ


আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে দিল্লির ফিরোজ শাহ কোটলায় টি-২০ বিশ্ব আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ম্যাচটি নিয় ইতোমধ্যে বিচার-বিশ্লেষণ শুরু হয়েছে।

এই বিশ্বকাপের শুরুতেই চমক জাগিয়েছিল নিউজিল্যান্ড। স্বাগতিক ভারতকে দারুণভাবে হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। ১৪২ রান করেও মাত্র ১৩৪ রানে আটকে দিয়েছে অজিদের। বাংলাদেশের বিপক্ষেও দাপটের জয় তুলে নেয় কিইউরা। তাই আজ ফেবারিটের তকমাটা নিউজিল্যান্ডের ওপরেই থাকবে।

অন্যদিকে এবারের বিশ্বকাপে ইংল্যান্ড অত্যন্ত ভাল দল বলে প্রতিয়মান করেছে নিজেদের। তারা প্রটিয়াদের বিপক্ষে ২৩০ রানের পাহাড় তাড়া করে জিতেছে। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ড হারলেও সেটি ছিল ক্রিস গেইলের দানবীয় ব্যাটিংয়ের কাছে হার। দিল্লির উইকেটে ইংল্যান্ড এর আগে দুটি ম্যাচ খেলে ফেলেছে। তাই পিচের চরিত্রটা জানে তারা। এদিক দিয়ে ইংল্যান্ড সুবিধাটা কাজে লাগাতে পারে। সুতরাং তাদের হারানোটাও কঠিনই হবে।

এদিকে ফিরোজ শাহ কোটলায় যে উইকেটে আজ খেলা হবে তাতে বল যে যথেষ্ট টার্ন করবে তাতে সন্দেহ নেই। দিল্লির উইকেটে বল আজ বেশ ঘুরবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। কারণ তাদের স্পিনাররা ইতোমধ্যে নিজেদের প্রমান করেছে। তাই আজকের ম্যাচের জয়-পরাজয় বোলার ও স্পিনারদের ওপর নির্ভর করবে বলে ধারণা করা হচ্ছে।

দুই দলের ব্যাটসম্যানরাই দারুন খেলছে এবারের বিশ্বকাপে। আজ দুদলের ব্যাটসম্যানরা যদি জ্বলে উঠতে পারেন তাহলে খেলাটা আরও জমে উঠবে। সুতরাং একটি উপভোগ্য ম্যাচই আজ অপেক্ষা করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ