বিগত কয়েকদিন ধরেই আনুশকার সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না কোহলির। বিশ্বকাপে কোহলির ব্যর্থতার জন্য ভারতীয় সমর্থকদের অভিযোগ ছিল আনুশকাই নাকি এর জন্য দায়ী। এবার কোহলি ফর্মে ফিরলেও রক্ষা পাচ্ছে না আনুশকা। এখন ভারতীয় সমর্থকেরা বলছেন, আনুশকার সঙ্গে বিচ্ছেদটাই নাকি শাপে বর হয়ে এসেছে কোহলির জন্য!
এবার আনুশকার পক্ষে এসব সমালোচনার জবাব দিলেন সুনীল গাভাস্কার। ভারতের এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কিংবদন্তি বললেন, কোহলির আরও ভালো ক্রিকেটার হয়ে ওঠার পেছনে আনুশকার অবদান আছে। কোহলির মধ্যে আগে ছটফটে এক কিশোর ছিল। সেটি এখন ধীরে ধীরে পরিণত হয়ে দায়িত্ব নিতে শেখা পুরুষ হয়ে উঠছে। এর পেছনে অনেক অবদান আছে আনুশকার। আর শুধু ক্রিকেটার নয়; মানুষ হিসেবেও কোহলির ওপর ইতিবাচক প্রভাব আছে আনুশকার।
গাভাস্কার আরও বলেন, আমি ঠিক নিশ্চিত নই যে আনুশকা-কোহলির ব্যক্তিগত সম্পর্ক এখন কী। কিন্তু আমি বলব যে আনুশকা চমৎকার একটি মেয়ে। আমার নিজস্ব পর্যবেক্ষণ হলো, কোহলি যখন ভারতের ব্যাটিংয়ের মূল ভরসা হয়ে উঠছিল, সেই সময় ও কোহলির মধ্যে একটা স্থিতি ভাব নিয়ে এসেছে। যেটা খুব জরুরি ছিল।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 