ঘরের মাঠে অনুষ্ঠেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সামনে রেখে টানা দ্বিতীয় জয় পেয়েছে ফ্রান্স।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার রাতে ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ফরাসিরা।
এর আগে গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসকে তাদের মাঠেই ৩-২ গোলে হারিয়েছিল ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী দলটি।
প্যারিসের স্টাডে ডি ফ্রান্সে স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেছেন এন’গলো কান্তে, আন্দ্রে-পিয়েরে গিগনাক, দিমিত্রি পায়েট ও কিংসলে কোমান।
অন্যদিকে রাশিয়ার হয়ে ব্যবধান কমান অ্যালেক্সান্ডার কোকোরিন ও উইরি জিরকভ।
গত নভেম্বরে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এই প্রথম স্টাডে ডি ফ্রান্সে খেলতে নেমেছিল ফ্রান্স। তারমধ্যে ২৯ মার্চ আবার এন’গলো কান্তের জন্মদিন। জয় দিয়েই জন্মদিনটা উদযাপন করলেন ২৫ বছর বয়সি এই মিডফিল্ডার।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 