অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরছেন তেভেজ
জুভেন্টাসের হয়ে দারুণ সাফল্যের পর গত মৌসুমের শেষের দিকে বোকা জুনিয়র্সে ফিরে আসেন কার্লোস তেভেজ। তবে অসাধারণ ফর্মে থাকা আর্জেন্টাইন এই তারকা আবারও ইউরোপে ফিরছেন। এবার ইতালিয়ান সিরি আ নয়; স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিচ্ছেন তিনি।
ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের হয়ে দুই মৌসুম খেলেছিলেন তেভেজ। জুভিদের হয়ে খেলার সময় তেভেজ দুটি সিরি আ শিরোপা ও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছিলেন তিনি। পরে নিজের শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ফেরার সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ তারকা।
মাদ্রিদের ক্লাব অ্যাটলেটিকোতে আসার জন্য তেভেজের স্বদেশি কোচ ডিয়েগো সিমিওনে তাকে সহায়তা করছেন। তা স্বীকার করে তেভেজ বলেন, ‘সিমিওন আমাকে ডেকেছেন। এ ব্যাপারে আমি বেশ রোমাঞ্চিত। আসলে স্পেনে খেলার অভিজ্ঞতাটা অন্য রকম। তবে আমি এখনো বোকাকে না বলতে পারছি না। গত বছর অ্যাটলেটিকো থেকে আমার জন্য প্রস্তাব এসেছিল। তবে এরও আগে রিয়াল মাদ্রিদ আমার প্রতি আগ্রহ প্রকাশ করে।’

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 