News Bangla 24 BD | ভূমিকম্পে ফের কেঁপে উঠল নেপাল - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ভূমিকম্পে ফের কেঁপে উঠল নেপাল। মধ্য নেপালের তিব্বত সীমান্তের কাছে বুধবার সন্ধ্যায় ৪.৭ কম্পাঙ্কের ভূকম্পন অনুভূত হয়।

নেপালের সিসমোলজিকাল সেন্টার থেকে জানানো হয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে সিন্ধুপলচক জেলায় সন্ধ্যা ৬টা নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়।

এ মাসেই আরো একবার মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছে নেপালে। গত ১৭ মার্চ পূর্ব নেপালের ওখালধুঙ্গা জেলায় মাঝারি ধরনের যে ভূমিকম্পটি হয়, রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৪.১।

গত বছর এপ্রিলে বিধ্বংসী ভূমিকম্পের পরে এক বছরে সব মিলিয়ে ৪৪২টি আফটারশক অনুভূত হয়েছে ভারতের প্রতিবেশী দেশ নেপালে।

এ বিভাগের অন্যান্য সংবাদ