ভারতের বিপক্ষে প্রত্যয়ী ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের সবাইকে মাথা ঠান্ডা রেখে খেলার পরামর্শ দিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি।
স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের উজাড় করে খেলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। শক্তির বিচারে ভারত অনেকটা এগিয়ে থাকলেও মাঠে প্রতিপক্ষকে এতটুকু ছাড় না দেয়ার প্রত্যয় স্যামির কণ্ঠে।
স্যামি বলেন, এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দায়িত্বশীলতা। আমরা এই টুর্নামেন্টে আমাদের উজাড় করে দিচ্ছি, ভারতের বিপক্ষেও দেব। একচুলও ছাড় দেয়া হবেনা ধোনিদের।
সংবাদ সম্মেলনে সামিকে প্রশ্ন করা হয়েছিল, কোহলিকে নিয়ে কতটা উদ্বিগ্ন ওয়েস্ট ইন্ডিজ? তখনই প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি বলেন, আপনি কি কখনও ক্রিস গেইলের নাম শুনেছেন? বিরাট কোহলিতে আপনারা মেতে থাকলেও অনেকেই হয়ত ভুলে গেছেন গেইলের কথা। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব গেইলের কথা এভাবেই সবাইকে মনে করিয়ে দেন স্যামি।
এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকে একাই উড়িয়ে দেন ক্রিস গেইল। তার শতক এখনও পর্যন্ত বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরি। মার্লন স্যামুয়েলসের পরিণত ব্যাটিংয়েও দারুন আস্থা আছে স্যামির। তাই সব মিলিয়ে শক্তিশালী ভারতকে হারাতে দারুন আত্মবিশ্বাসী তিনি।
এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সফল গেইল। সুপার টেনে ৪২ গড় নিয়ে উদ্বোধনী ব্যাটসম্যানদের মধ্যে তিনিই সবচেয়ে এগিয়ে। যেখানে ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যানের গড় মাত্র ১১! গেইলের স্ট্রাইক রেটও সবার চেয়ে বেশি, ২০৮।
এদিকে বোলারদের মধ্যে টুর্নামেন্টে ৭ উইকেট নিয়ে ১০ নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। যে কোন ব্যাটিং লাইনকে ধসিয়ে দিতে পারেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের দুই অসাধারন বোলার কাইরন পোলার্ড আর সুনিল নারিনকে ছাড়াই এবার ভারতে আসে তারা। প্রথম তিন ম্যাচ জিতে নিজেদের গ্রুপ থেকে সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের শুরুতে কেই গোণাতেই ধরেনি তাদের। সেই উইন্ডিজ আজ সেমিতে। দিচ্ছে ভারতকে হুমকি! জানা গেল তাদের প্রতি অবহেলাই আরও প্রতিজ্ঞাবদ্ধ করেছে স্যামিদের।
আজ প্রতিপক্ষকে সমীহ করলেও ফাইনালে ওঠার লড়াইয়ে কোনো ভুল করতে চান না স্যামি। সেটি ভারতকে যোজন যোজন ব্যবধানে এগিয়ে রাখলেও জয়ের ব্যাপারে তাই দারুন প্রত্যয়ী ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক। বাকিটা দেখার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে খেলা শেষ হওয়া পর্যন্ত।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 