News Bangla 24 BD | আজ লা লিগায় এল ক্লাসিকোর মহারণ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বার্সেলোনা ‘এল ক্লাসিকো’ লড়াইয়ে আজ রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে সদ্য প্রয়াত দলের সাবেক তারকা খেলোয়াড় ইয়োহান ক্রুইফের মৃত্যুকে বাড়তি উদ্দীপনা হিসেবে নিচ্ছে। ‘টোটাল’ ফুটবলের এই কাণ্ডারির সম্মানেই ধ্রুপদী লড়াইটি জিততে চায় কোচ লুই এনরিকের দল।

বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১২টায় বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ৯০ হাজার দর্শক সমাগমে অনুষ্ঠেয় খেলাটির আগে ক্রুইফের প্রতি বিশেষ সম্মান জানানো হবে। আর খেলাটিতে জয় পেলে লা লিগার শিরোপা জয়ে আরো নিকটে চলে যাবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। পক্ষান্তরে রিয়ালের লক্ষ্য থাকবে চলতি লিগেই প্রথম লেগে কাতালান দলটির কাছে ৪-০ গোলের পরাজয় স্মৃতি ঘুচিয়ে নিজেদের পুনরুজ্জীবিত করা। খেলাটি ঘিরে পুরো ক্যাম্প ন্যুতেই রাখা হচ্ছে সাবেক তারকা ক্রুইফের আবেশ, যিনি দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২৪ মার্চ না ফেরার দেশে চলে যান।

প্রয়াত এই ডাচ ফুটবলারকে বিশেষ সম্মান জানাতে ‘এল ক্লাসিকো’ লড়াইটিকেই বেছে নিয়েছে ক্লাব বার্সেলোনা। এ ব্যাপারে দলটির অধিনায়ক আন্দ্রে ইনিয়েস্তা বলেন, ‘এটা একটি বিশেষ ম্যাচ। নিঃসন্দেহ খেলাটিতে আমাদের চেষ্টা ও জয়ের ক্ষেত্রে এটা (ক্রুইফের মৃত্যু) আমাদের বাড়তি প্রেরণা যোগাবে।’ ক্রুইফের সম্মানে নতুন জার্সি প্রকাশ করেছে বার্সা। যাতে লেখা থাকবে— ‘ধন্যবাদ ইয়োহান’। বার্সাকে সাফল্যের পথে নেয়া এবং বিশ্বময় পরিচয় করিয়ে দেয়া খেলোয়াড়টির সম্মানে ক্যাম্প ন্যুকে দেয়া হবে নতুন সাজ। স্টেডিয়ামটির মায়াবী আবেশে থাকবে ডাচ ফুটবলারটির নাম এবং বিখ্যাত জার্সি নম্বর ১৪।

এ বিভাগের অন্যান্য সংবাদ